This is this sidebar for a particular page. It can be edited by editing a page from within the control pannel.

মানুষ হিসেবে আমরা সবাই ভালোবাসা খুঁজি। কেউ খোঁজে মানুষের মাঝে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ স্বীকৃতি আর গ্রহণযোগ্যতার ভেতর। কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবী আমাদের কখনোই পরিপূর্ণ ভালোবাসা দিতে পারে না। কারণ মানুষ সীমাবদ্ধ, অনুভূতি পরিবর্তনশীল, আর পৃথিবীর প্রেম স্বার্থনির্ভর।
আমরা সবাই ভালোবাসা চাই। ভালো কথা, যত্ন, পাশে থাকা এই সবকিছু। কিন্তু সমস্যা হলো, আমরা এই ভালোবাসা মানুষের কাছে খুঁজতে যাই। মানুষ চেষ্টা করে, কিন্তু পারে না। কারণ মানুষ নিজেই অসম্পূর্ণ। মানুষ আজ ভালোবাসে, কাল বদলে যায়। আজ কাছে, কাল দূরে। এটা দোষ না এটাই মানুষের সীমা।
তাহলে প্রশ্ন আসতে পারে যে সত্যিকারের ভালোবাসা কোথা থেকে আসে? সত্যিকারের ভালোবাসা এই জগত থেকে আসে না। সত্যিকারের ভালোবাসা উপর থেকে আসে খোদার কাছ থেকে।
মানুষের ভালোবাসার একটিা সীমা থাকে বা ভালোবাসা বদলায়। কিন্তু খোদার ভালোবাসা এমন না। তিনি কখনো বদলান না, কখনো ক্লান্ত হন না, কখনো আমাদের ত্যাগ করেন না।
কিতাবে লেখা আছে খোদা নিজেই প্রেম। এখানে বলা হয়নি, খোদা প্রেম করেন বরং বলা হয়েছে, খোদাই প্রেম। অর্থাৎ ভালোবাসার উৎস কোনো মানুষ নয়, কোনো সম্পর্ক নয় উৎস একমাত্র খোদা নিজেই।
চিন্তা আস্তে পারে তাহলে খোদার ভালোবাসা কিভাবে আমরা বুঝবো? খোদার ভালোবাসা বোঝার বা পাওয়ার একমাত্র পথ হলো তাঁর বাধ্যতায় জীবন যাপন করা। বাধ্যতা মানে কেবল নিয়ম মানা নয়, বরং ভালোবাসা থেকে জন্ম নেওয়া জীবন। যখন আমরা খোদাকে ভালোবাসি, তখন তাঁর ইচ্ছামতো চলতে আমাদের কষ্ট লাগে না বরং শান্তি আসে।
এই জগত আমাদের কখনোই পরিপূর্ণ ভালোবাসা দিতে পারবে না। মানুষ আমাদের হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারবে না। সত্যিকারের ভালোবাসা একমাত্র খোদার কাছ থেকেই আসে। আর সেই ভালোবাসা পেতে হলে আমাদের দৃষ্টি উর্দ্ধদিকে তুলতে হবে। খোদার ভালোবাসাই একমাত্র ভালোবাসা, যা ভাংবে না, শেষ হয় না, আর কখনো আমাদের ছেড়ে যায় না।